দেড় মাসেও মেয়ের খোঁজ না পেয়ে মায়ের সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২২, ২০:৪৫আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২১:১৭

টাঙ্গাইলের ভূঞাপুরে কিস্তি আদায় করতে গিয়ে মিরা খাতুন নামে এক এনজিও কর্মী নিখোঁজ হন। দেড় মাসেও খোঁজ মেলেনি তার। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে মেয়ের সন্ধান পেতে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মিরা খাতুনের পরিবার।

সংবাদ সম্মেলনে মিরার মা হুসনেয়ারা বেগম বলেন, ‘গত ২০ নভেম্বর প্রতিদিনের মতো আমার মেয়ে তার কর্মস্থল এসএসএস এনজিওর ভূঞাপুরের ফলদা শাখা থেকে কিস্তি তোলার জন্য বের হয়। এরপর সে মাইজবাড়ি ও ঝনঝনিয়া থেকে কিস্তি আদায় করে। সেখান থেকে মিরা চন্ডিপুর ও হিন্দুপাড়ায় কিস্তি আদায় করতে যাওয়ার পর নিখোঁজ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অফিস কর্মকর্তারা সম্ভাব্য সব জায়গায় রিমার খোঁজ করেও পাননি বলে জানিয়েছেন। ওই দিন রাত ৯টার দিকে ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই শাখার ম্যানেজার বন্যা আক্তার। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত মিরার খোঁজ পাওয়া যায়নি।’

পুলিশকে সন্দেহভাজন কয়েকজনের নাম বলা হলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রিমার মায়ের।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বলেন, ‘নিখোঁজ এনজিও কর্মীকে খুঁজে বের করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন–মিরার স্বামী রাজিব মিয়া, বড় ছেলে মিরাজ, ছোট ছেলে মুকিতসহ স্বজনরা। 

/আরকে/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের