ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ১০:৪৫আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১০:৪৫

গাজীপুরের শ্রীপুরে ইঁদুরের বিষ মাখানো মুড়ি খেয়ে আড়াই বছরের শিশু ইয়াসিন মিয়ার মৃত্যু হয়েছে। শিশু ইয়াসিন ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের রিপন মিয়ার ছেলে। সোমবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, শিশু ইয়াসিনকে নিয়ে তার মা নানা বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে। সোমবার সকালে ছেলেকে বাড়িতে রেখে কারখানায় কাজে চলে যান মা। সন্ধ্যায় নাতি ইয়াসিনকে রেখে নানি নামাজ পড়তে দাঁড়ান। এ সময় ঘরে রাখা ইঁদুর মারার বিষ মাখানো মুড়ি খেয়ে ফেলে ইয়াসিন। নাতির কান্না শুনে নানি শিশুর কাছে এসে তার সমানে ইঁদুর মারার বিষ মাখানো মুড়ি দেখতে পায়। পরে হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যায়। 

ওসি জানান, শিশুর মৃত্যুর ঘটনায় কোনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি