৮ বছরেও চালু হয়নি নৌপথ, অবহেলায় পড়ে আছে ফেরি

ফরিদপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২২, ২১:০৪আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ২১:০৫

দীর্ঘ আট বছরেও চালু হয়নি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর-দোহারের চরমইনুট নৌপথের ফেরি চলাচল। নানা জটিলতায় বছরের পর বছর ওই রুটে একটি ফেরি পড়ে রয়েছে অযত্নে-অবহেলায়।

জানা গেছে, ২০১৩ সালের ২২ জুলাই গোপালপুর-চরমইনুট নৌপথ দিয়ে ফেরি চালুর বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব খাজা আবদুল হান্নান ঘাটটি সরেজমিন পরিদর্শন করেন। তার রিপোর্টের ওপর ভিত্তি করেই ফেরিঘাট চালুর কথা ছিল। কিন্তু দীর্ঘ আট বছর পার হলেও ফেরি চালু হয়নি।

স্থানীয় বাসিন্দা কাশেম ফকির বলেন, ‘দীর্ঘদিন ফাঁকা জায়গায় পড়ে থাকায় দুষ্কৃতকারীরা অনেক যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে। পড়ে থাকা ফেরিটি এখন ধ্বংসের মুখে।’

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান গোলাম সাদেক জানান, বিষয়টি নৌপরিবহন কর্তৃপক্ষের, সে জন্যই সড়ক বিভাগের পক্ষ থেকে ফেরি চালু করা সম্ভব হয়নি।

চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউছার হোসেন জানান, এই রুটে ফেরি চলাচলের উপযুক্ত রাস্তা না থাকা আর নদীর নাব্য সংকট বড় বাধা।

ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান বলেন, ‘গোপালপুর ঘাট এলাকা থেকে সড়ক নির্মাণ করা সম্ভব নয়। আমরা প্রাথমিকভাবে সার্ভে করেছি, রাস্তা নির্মাণ করতে হলে ঘাটটি ওই স্থান থেকে সরাতে হবে। এ বিষয়ে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘ফেরিঘাট চালুর বিষয়টি আমার নির্বাচনি ওয়াদা। একটি ফেরি দীর্ঘদিন আগেই ঘাটে এনে রাখা হয়েছে। ফেরি চালুর পুরো প্রক্রিয়া শেষের পথে। শিগগিরই ফেরি চলাচল শুরু হবে বলে আশা করছি।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী