নারায়ণগঞ্জে টিকার খালি বাক্সের স্তূপে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ১৪:৪৮আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৪:৪৮

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের নলুয়াপাড়ায় করোনার টিকার খালি বাক্সের স্তূপে আগুন লেগেছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, নলুয়াপাড়ায় ককশিটের গোডাউনে আগুন লেগেছে। পরে জানায়, ওইগুলো করোনার টিকার খালি বাক্স। সেগুলো নলুয়াপাড়ায় একটি ফাঁকা মাঠে টিনের শেডে রাখা ছিল।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

তিনি আরও জানান, টিকার পরিত্যক্ত কার্টনগুলো প্রতিটি ফয়েল পেপার দিয়ে মোড়ানো ছিল। যে কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে বলা যাবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, বিদেশ থেকে যেসব কার্টনে করোনার টিকা আনা হয়েছে, সেগুলো নলুয়াপাড়ায় খালি জায়গায় স্তূপ করে রাখা হয়েছিল। এসব কার্টনে হঠাৎ আগুন ধরে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

/এসএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম