টাঙ্গাইল-৭ উপনির্বাচন: শেষ প্রচারণা, অপেক্ষা ভোটের

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ২২:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২২:৫৯

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন শুধুই ভোটের অপেক্ষা। এ আসনে আগামী রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ সংসদীয় আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। ভোট হবে ইভিএমে।

এ নির্বাচনকে কেন্দ্র করে প্রতীক বরাদ্দের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন। তীব্র শীতেও জোর প্রচার চালিয়েছেন তারা। 
 
জানা গেছে, এ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত নৌকার খান আহমেদ শুভ, জাতীয় পার্টি মনোনীত লাঙলের মো. জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রী মতি রুপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাপার সাবেক নেতা নুরুল ইসলাম (মোটরযান)। এর মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থী রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে তুলেছেন। ভোটারদের ধারণা, ভোটে মূল লড়াইও হবে এ দুই প্রার্থীর মধ্যে।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল হাসান বলেন, ‘শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৮টায় প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এ আসনে ১২১টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। আমরা ইতোমধ্যেই সব প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে পারবো।’

গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৩০ নভেম্বর এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এফআর/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী