নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে সেনা সদস্য নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ২২:০০আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২২:০০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহিন আলম (২২) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত সেনা কর্মকর্তা শাহিন আলম চাঁদপুরের মতলব উত্তর থানার মানিকের কান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শাহিন বরিশালে সেনাবাহিনীর সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থা মারা যান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ‘নির্বাচনি কাজে ব্যস্ত ছিলাম। এ সুযোগে ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।’

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম