ফেনসিডিল পাচারের দায়ে ২ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ১৬:৩৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৩৮

টাঙ্গাইলে ফেনসিডিল পাচারের দায়ে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো—পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের মো. দুলাল (৪০) এবং একই উপজেলার দুমকি সাতানি গ্রামের রিপন (২৬)।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের কান্দিলা এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে। এ সময় ওই মাইক্রোবাসের আরোহী  দুই জনের কাছ থেকে ৬০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। 

মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শক শাহীনুল কবির বাদী ওই দুইজনের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ওই মামলার ৯ জন সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্য শেষে আদালত আজ রায় ঘোষণা করেছে।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, দুলাল জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক। রায় ঘোষণার পর অন্য আসামি রিপনকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম