ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: তিন চালকের বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২২, ১৬:৪৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৬:৫৯

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন সড়ক এলাকায় দুর্ঘটনায় মোট পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় দুর্ঘটনায় নিহত বেগম রোকেয়ার ছেলে শাহাদাত শিকদার বাদী হয়ে তিন যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, সকালে বাঁচামারা গ্রামের নিহত রোকেয়া বেগমের ছেলে শাহাদাত শিকদার দুর্ঘটনাকবলিত দুটি বাস ও একটি প্রাইভেটকারের চালকের নামে মামলা করেন।

আরও পড়ুন: দুর্ঘটনা দেখে উদ্ধারে আসা স্থানীয়দের পিষে দিলো আরেক বাস

উল্লেখ্য, শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে গ্রামীণ পরিবহন বাসের সংঘর্ষে একজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে প্রাইভেটকারের আহত যাত্রীদের উদ্ধার করছিলেন। হঠাৎ ঢাকাগামী অন্য একটি যাত্রীবাহী বাস উদ্ধারকারীদের পিষে চলে যায়। এতে ঘটনাস্থলেই আরও তিন জনের মৃত্যু হয়। পরে আরও একজন মারা গেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম