দুর্ঘটনা দেখে উদ্ধারে আসা স্থানীয়দের পিষে দিলো আরেক বাস, নিহত ৪

মাদারীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ২২:০২আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ২৩:১৭

মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে গ্রামীণ পরিবহন বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে প্রাইভেটকারের আহত যাত্রীদের উদ্ধার করছিলেন। হঠাৎ ঢাকাগামী অন্য একটি যাত্রীবাহী বাস উদ্ধারকারীদের পিষে চলে যায়। এতে ঘটনাস্থলেই আরও তিন জন নিহত হন। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। এ সময় আহত হন কমপক্ষে পাঁচ জন। দুই জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের বাঁচামারা এলাকায় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ ১৩১৪৫৫) পেছন থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মো. খলিল মাতুব্বর (৫৮) নামের মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করতে থাকেন। এ সময় গোপালগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস উদ্ধারকারী স্থানীয়দের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই বাঁচামারা এলাকার মোস্তফা শিকদার (৫৮), রোকেয়া বেগম (৪০) ও ভ্যানচালক মো. লিটু (৪০) নিহত হন। 

নিহত মো. খলিল মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার এরশেদ আলীর ছেলে, মোস্তফা শিকদার শিবচর উপজেলার বাচামারা ফেলু হাজীর কান্দি গ্রামের এলাল উদ্দিন শিকদারের ছেলে, রোকেয়া বেগম ওই এলাকার মৃত নুরুল ইসলাম শিকদারের স্ত্রী ও লিটু শিরীফ শিবচরের মাতবরের এলাকার ওহাব শরীফের ছেলে।

গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকার চালক আশিকুর রহমানের মা শিরিয়া বেগম। এর মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আশিকুরকে শিবচরের পাচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাইভেটকার চালক আশিকুর বলেন, আমি মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিলাম, পেছন থেকে একটি গাড়ি আমাকে মেরে দেয়। পরে আরেকটি গাড়ি আমাদের গাড়ি ও স্থানীয় লোকজনের ওপর উঠিয়ে দিলে তারা মারা যান।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেটকারের সঙ্গে গ্রামীণ পরিবহনের বাসের দুর্ঘটনাটি প্রথম ঘটে। স্থানীয়রা উদ্ধার করতে এলে তাদের অন্য একটি বাস চাপা দেয়। গ্রামীণ পরিবহনের বাসটি আটক করা হলেও অপর যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় মোট চার জন নিহত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী