বকেয়া বেতনের দাবিতে টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২, ১৫:৩২আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৫:৩২

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অ্যাননটেক্স গ্রুপের সুপ্রভ স্পিনিং মিলস পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।    

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার প্রায় ৮’শ শ্রমিকের ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও দেয়নি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গত বছরের ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে অ্যাননটেক্স গ্রুপের সুপ্রভ স্পিনিং মিলস পোশাক কারখানার ৮’শ শ্রমিক কর্মবিরতি পালন শুরু করেন। পরে নৌকাযোগে নদী পার হয়ে সকাল সাড়ে ৯টায় টঙ্গী-আশুলিয়া ধওর সেতু এলাকায় সড়ক অবরোধ করেন তারা। শ্রমিকদের বুঝিয়ে ১০-১৫ জনের একটি প্রতিনিধি দল নিয়ে কারখানায় যায় পুলিশ। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসানো হয়। কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সাড়ে তিন ঘণ্টা পর দুপুর ১২টায় অবরোধ তুলে নেন। 

টঙ্গী শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল জলিল জানান, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। শ্রমিকেরা কারখানায় অবস্থান করছেন। মালিক পক্ষ টাকা নিয়ে আসলেই আজই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের