টিকটকের জন্য ভিডিও ধারণ শেষে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ সংবাদদাতা
০৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৭

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটকের জন্য ভিডিও ধারণ শেষে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ওই ঘটনার পরই এলাকাবাসী তিন জনকে ধরে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মামলা হওয়ার পর তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, টিকটক ভিডিও করার জন্য বুধবার বিকালে ওই কিশোরীকে নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রেমিকসহ পাঁচ কিশোর। কলাগাছিয়া ইউনিয়নে তারা রাত পর্যন্ত টিকটকের জন্য ভিডিও ধারণ করে। রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানী মাঝির গল্লী এলাকার নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে প্রেমিক। ধর্ষণের সময় ধর্ষকের চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এ সময় এলাকাবাসী বিষয়টি আঁচ করতে পেরে তিন সহযোগীকে আটক করে। এ সময় কৌশলে প্রেমিকসহ দুজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, ভুক্তভোগীর নানি বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ আরও তিন জনকে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তবে পলাতক রয়েছে মূল আসামি। তাদের সবার বয়স ১৮-এর নিচে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী