পিস্তল ও ইয়াবাসহ জোড়া খুনের আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৮

নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের শ্রীফলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকালে দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোহেল (২৮) নামের এক যুবককে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৫২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে নরসিংদী পুলিশ।

সোহেলের বিরুদ্ধে রায়পুরা ও ঢাকার বাড্ডা থানায় মামলা রয়েছে। জোড়া এ খুনে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, নিহতরা হলেন পলাশ উপজেলার খানেপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রুবেল মিয়া (২৫) ও সাহেপ্রতাপ এলাকার মো. জাহাঙ্গীর (৩০)। ফিঙ্গার প্রিন্ট ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দুই যুবকের পরিচয় নিশ্চিত হন তারা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সোহেলকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫২০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ রায়পুরা থানাধীন অলিপুরা পশ্চিমপাড়ায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পূর্বপরিচয়ের সূত্র ধরে বুধবার রাতে রেন্ট-এ-কার চালক শাহজালালকে ফোন করেন রুবেল মিয়া। মাধবদীতে একটি ট্রিপ থাকার কথা জানান তিনি। পরে রুবেল, শাহজালাল ও আরেক চালক জাহাঙ্গীর একত্রিত হন। তারা প্রত্যেকেই একটি করে গাড়ি নিয়ে আসেন। মাধবদী না গিয়ে তারা রায়পুরার খলাপাড়ায় যান তারা। সেখানে সোহেল ও তার সহযোগীরা মিলে তিনটি প্রাইভেটকার ছিনতাই করে। এরপর মাদক বিক্রির টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সোহেল ও তার সহযোগীরা শ্বাসরোধে রুবেল ও জাহাঙ্গীরকে হত্যা করে শ্রীফলিয়া এলাকায় লাশ ফেলে পালিয়ে যায়। তার আগে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন শাহজালাল।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, নিহত দুই যুবক ও হত্যাকারীরা মাদক ব্যবসায় জড়িত। মাদক কারবারে আধিপত্য ও টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে খুনের ঘটনা ঘটেছে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের