৬০০ মুরগির বাচ্চা মেরে ফেলার অভিযোগ যুবকের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক পোল্ট্রি ফার্মে হামলা চালিয়ে মালিকের মেয়ে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ফার্মে হামলা চালিয়ে ৬০০ মুরগির বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় এই অভিযোগ করেছেন ওই ফার্মের মালিক।  

থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, শনিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বুরুমদী এলাকার এক সৌদি প্রবাসীর স্ত্রী বাড়ির পাশে দোকান ও পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। তাকে সহযোগিতা করে আসছেন তার ১৭ বছর বয়সী মেয়ে। গত কয়েকদিন ধরে এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে মেয়েকে উত্ত্যক্ত ও বিভিন্ন বেআইনি প্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় সাজ্জাদ হোসেন বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়। গত শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় সাজ্জাদ হোসেন তার লোকজন নিয়ে পোল্ট্রি মালিকের বাড়িতে প্রবেশ করে ফার্মে হামলা চালিয়ে ফার্মের ৬০০ মুরগির বাচ্চা মেরে ফেলে।

 সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মুরগির ফার্মে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের