সন্তু লারমার কুশপুত্ত‌লিকা দাহ, বান্দরবানে আজীবন প্রবেশ ‘নিষিদ্ধ’

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৪

বান্দরবা‌নের রুমায় সেনা কর্মকর্তা‌কে গুলি ক‌রে হত্যার প্রতিবাদে লামা ও আলীকদ‌মে বি‌ক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা। এ সময় জেএসএস মূল দলের কেন্দ্রীয় সভাপতি সন্তু লারমাকে বান্দরবানে আজীবনের জন্য প্রবেশ ‘নিষিদ্ধ’ ঘোষণা করে। এরপর তার কুশপুত্ত‌লিকা পোড়ান বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে লামা ও আলীকদমে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

বক্তব্যে তিনি বলেন, ‘সন্তু লারমার গাড়ি থেকে জাতীয় পতাকা নামিয়ে তাকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত কর‌তে হবে। নতুবা পার্বত্য এলাকায় কখনও শান্তি ফি‌রে আস‌বে না।’ এ সময় তিনি আজীবন সন্তু লারমাকে বান্দরবান জেলায় প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ‘ঘোষণা’ দেন। পার্বত্য এলাকায় সেনা ও পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনসহ সেখানে চিরদিনের জন্য শান্তি ফিরিয়ে আনার দাবিও জানান তিনি।

প‌রে সন্তু লারমার কুশপুত্ত‌লিকা দাহ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা। এ সময় সংগঠনের জেলা সভাপতি সামছুল ইসলাম সামু, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, তথ‍্য ও প্রচার সম্পাদক কাজী ইকবাল মাহমুদসহ নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

গত ২ ফেব্রুয়ারি বান্দরবানের রুমা উপজেলার বথি ত্রিপুরা পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর জেএসএস (মূল দল)-এর সশস্ত্র সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান নিহত ও একজন আহত হন। এ সময় আত্মরক্ষা‌র্থে সেনাবা‌হিনী পাল্টা গুলি চালালে তিন সন্ত্রাসী নিহত হয়। সেনাবাহিনীর দাবি, নিহত সন্ত্রাসীরা জেএসএস মূল দলের সদস্য।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী