তাবলিগে আসা মুসল্লিদের অচেতন করে মালামাল লুট

মাদারীপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১০

মাদারীপুরের কালকিনিতে তাবলিগে জামাতের ১৪ মুসল্লিকে রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকা, মোবাইল, ঘড়ি লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কালকিনি উপজেলার বড় ব্রিজ সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে।

তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। তাবলীগ আসা মুসল্লিরা ও স্থানীয়রা জানান, মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে মাদারীপুরের কালকিনি উপজেলায় ৪০ দিনের (এক চিল্লার) জন্য তাবলীগ জামাতে আসেন ১৪ জন। সোমবার দিবাগত রাতে তাদের খাবারের সঙ্গে দুর্বৃত্তরা চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। পরে রাতের খাবার খেলে ১৪ জন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এ বিষয়ে কাজ করছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী