নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলার ঘটনায় আটক ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৫

সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক ‘সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকা অফিসে হামলার ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান, পত্রিকা অফিসে হামলার ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইব্রাহিম, লিটন দাস, শ্যামল দাস, কৃষ্ণা, আছিব, ফয়সাল ও হিরাসহ ১০ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়েকজন দুষ্কৃতকারী হামলা চালিয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে চেষ্টা চলছে।

আরও পড়ুন: সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জে পত্রিকা অফিসে হামলা

আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাবের দেওয়া খসড়া চার্জশিট নিয়ে সংবাদ প্রকাশ করায় শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় অফিসে সময়ের নারায়ণগঞ্জের চার সাংবাদিক ছিলেন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ না ছাপালে আগুন দিয়ে পত্রিকা অফিস পুড়ে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। সেই সঙ্গে সাংবাদিকদের গালিগালাজ ও লাঞ্ছিত করে জিনিসপত্র ভাঙচুর এবং সিসিটিভি ফুটেজ নিয়ে যায়।

ঘটনার সময় অফিসে থাকা সময়ের নারায়ণগঞ্জের সাংবাদিক জয় বলেন, ‘অফিসে ঢুকেই আমাকে শাসানো শুরু করে তারা। সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় ‘যা ছিল খসড়া চার্জশিটে’ সংবাদটি কেন প্রকাশ করা হয়েছে তার কৈফিয়ত চায় তারা। বড় ভাই আজমেরী ওসমানকে কেন মাদকসেবী লেখা হয়েছে পত্রিকায় ওই কৈফিয়ত চাওয়া হয়। পরে গালিগালাজ করে তারা। ওই সংবাদের প্রতিবাদ না ছাপালে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সংবাদের জন্য ক্ষমা না চাইলে আগুন দিয়ে অফিস পুড়িয়ে দেওয়ার কথা বলে চলে যায় তারা।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম