মোবাইল ফোনের টাওয়ারের নিচে মিললো ৮টি তাজা হাতবোমা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:২১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বেসরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের টাওয়ারের নিচ থেকে আটটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারের পাশে থাকা বোমাগুলো পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা উদ্ধার ও নিষ্ক্রিয় করেন।

এর আগে সকালে হাতবোমাগুলো ওই স্থানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।   

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. জোবায়ের হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ হাতবোমাগুলো বিকাল পর্যন্ত ঘিরে রাখে। বিকালে ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এসে হাতবোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করেন।

পরিদর্শক জোবায়ের আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বড় ধরনের কোনও অপরাধ সংঘটিত করার জন্য হাতবোমাগুলো জড়ো করেছিল।  

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, কে বা কারা এই বোমাগুলো রেখেছে তা নিয়ে তদন্ত চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী