জাল দলিল রেজিস্ট্রি করার সময় আটক ৩

নরসিংদী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৬, ০৭:১৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ০৭:১৩

আটক নরসিংদীতে জাল দলিল রেজিস্ট্রি (নিবন্ধন) করার সময় দলিল লেখকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-দলিল লেখক হুমায়ুন কবীর (৩৫), ভূয়া দলিল দাতা বাবুল হোসেন ও গ্রহিতা মিলন সরদার। মঙ্গলবার বিকালে নরসিংদী সদর সাব রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর সাব রেজিস্ট্রার আব্দুর রহিম ও সদর মডেল থানার উপ-পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও সদর সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার আনন্দী গ্রামের আলম সরদার ১৬ শতাংশ জমির প্রকৃত মালিক। সদর উপজেলার চরদীঘলদী গ্রামের সুনু মিয়ার ছেলে বাবুল হোসেন উক্ত ১৬ শতাংশ জমির ভূয়া মালিক সেজে তার মেয়ের জামাই সদর উপজেলার আনন্দী গ্রামের মিলন সরদারকে ক্রেতা সাজিয়ে জাল দলিল তৈরি করেন। পরে উক্ত জাল দলিল নিবন্ধন করার জন্য সদর সাব রেজিস্ট্রার আব্দুর রহিমের এজলাসে উপস্থাপন করেন।
সূত্রে আরও জানা যায়, এসময় সাব রেজিস্ট্রার আব্দুর রহিমের জিজ্ঞাসাবাদে জাল দলিল তৈরির ঘটনাটি ধরা পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী সদর সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল লেখকসহ দাতা-গ্রহিতাকে আটক করেন।

এর আগে গত সোমবারও ভূয়া দাতা-গ্রহিতা সাজিয়ে জাল দলিল নিবন্ধনের সময় দলিল লেখক জিএম দেলোয়ার হোসেন ও সিদ্দিকুর রহমান কিরন হাতেনাতে ধরা পড়লে সদর দলিল লেখক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন নান্নুর নেতৃত্বে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয় এবং দলিল লেখকদের সনদ নবায়ন না করার সিদ্ধান্ত নেন সাব রেজিস্ট্রার।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম