গাড়ির ইঞ্জিন থেকে চলন্ত বাসে লাগলো আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:৫২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:৫৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবগামী একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটির ইঞ্জিন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় উপজেলার ধুপ্তারার বান্টি এলাকায় যমুনা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা সূত্র বলছে, অগ্নিকাণ্ডের পর চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়। যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত বাসটিতে ইঞ্জিন থেকে আগুন লাগে বলে জানা গেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের