সন্তানকে কাছে না পেয়ে বাবার আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি  
২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:১১

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শিশু সন্তানকে কাছে না পেয়ে আল আমিন (৪০) নামের এক ব্যক্তি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আল আমিন তার ছোটভাইকে চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) নিহতের লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়। এরআগে ১৮ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়। সুইসাইড নোট ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আল আমিনের চাচা আবুল খায়ের খান।

নিহত আল আমিন উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল খানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাস করেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেওপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে শিলাকে বিয়ে করেন আল আমিন। এই সময়ে তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। এরপর সস্প্রতি পারিবারিক কলহের জন্য তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের পর নিজ সন্তানকে কাছে রাখতে না পারার হতাশায় ভুগছিলেন তিনি। এ অবস্থায় সুইসাইড নোট লিখে ১৮ ফেব্রুয়ারি বিষপান করেন আল আমিন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়। 

এরপর সুইসাইড নোটটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট করেন তার ছোট ভাই মাহমুদ।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম