সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জন বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জ সংবাদদাতা
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডার থেকে গ্যাস অপসারণের সময়ে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দগ্ধদের মধ্যে ছয় জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আলীগঞ্জের বেপারীপাড়ায় গাড়িচালক আবদুল বাতেনের বাড়ির গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম জানান, আব্দুল বাতেন একটি গ্যাস সিলিন্ডার থেকে দুপুরে গ্যাস বের করছিলেন। এর পাশেই আলম নামে আরেকজন সিগারেট ধরালে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০ জন দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিরা হলেন– বাতেন (৫৫), হাসিনা মমতাজ (৪৭), জজ মিয়া (৫০) মো. আলম (৪০), আসমা বেগম (৪৫), তাহমিনা আক্তার (১৮), সাথী আক্তার (২০) ও তার মেয়ে হাফসা আক্তার (৬)। এ ছাড়াও বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ‘শিশুসহ ৬ জনকে দগ্ধ অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়েছে। এর মধ্যে মো. আলম, জজ মিয়া ও হাসিনা মমতাজের অবস্থা আশঙ্কাজনক। বাকিদেরও শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের