ক্রিকেট খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে তরুণকে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
২১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রিকেট খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে রবিন (২০) নামে এক তরুণকে পিটিয়ে ও ছুরিকাঘাত হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন মুসলিমনগর এলাকার ইমাম হোসেন ভান্ডারীর ছেলে। আটককৃতরা হলেন- বিল্লাল, মুন্না, শাওন ও অনিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অজ্ঞাত কয়েকজনের সঙ্গে রবিনের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে তারা রবিনকে পিটিয়ে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, রবিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রবিনের চাচা মনির হোসেন বলেন, ‘কী নিয়ে কার সঙ্গে বিরোধ হয়েছে তা কিছুই জানি না। খবর পেয়ে হাসপাতালে এসে রবিনের লাশ দেখেছি। রবিন তার বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান। তার ছোট দুই বোন রয়েছে। সে ফতুল্লার শাসনগাঁও এলাকায় বিসিক নগরীতে তার মামা শাহিনের খাবার হোটেলে কাজ করে। বিকালে দেখেছি, মাঠে সমবয়সী ছেলেদের সঙ্গে খেলা করছে রবিন।’

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক চার জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী