মুন্সীগঞ্জ-মাওয়া সড়কে প্রাণ গেলো ২ নারীর 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০১

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর বালিগাও এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্পট্রাকের মুখোমুখী সংঘর্ষে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)  সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নারীদের সঙ্গে থাকা আড়াই বছরের এক শিশু আহত হয়। টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা শোয়েব আলী এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, মাওয়াগামী একটি অটোরিকশা বালিগাও বাজারের আগে সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই নারী নিহত হন। বোরকা পরিহিত থাকায় তাৎক্ষণিক তাদের বয়স বোঝা যায়নি। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। তবে সিএনজিচালিত অটোরিকশা চালক পালিয়ে গেছে। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে আছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

/টিটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের