এবার চরমোনাই মাহফিলগামী বাস উল্টে চালক নিহত, আহত ১৫

রাজবাড়ী সংবাদদাতা
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২০

বরিশালের চরমোনাই মাহফিলে যাওয়ার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলগেট নামক স্থানে একটি বাস উল্টে চালক নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজবাড়ীর কালুখালি উপজেলার চাঁদপুর রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবার বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে।

নিহত বাসের চালকের নাম নাজমুল (৩৫)। তার বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে। বুধবার রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি ছেড়ে বরিশাল চরমোনাই পীরের মাহফিলের উদ্দেশে যাচ্ছিল।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, আমরা ধারণা করছি, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। আহতদের উদ্ধার করে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই মাহফিলে যাওয়ার পথে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরিশালের সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আ‌ড়িয়াল খাঁ নদীতে ট্রলারডুবিতে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের