বোতল থেকে সয়াবিন বের করে বেশি দামে বিক্রি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ১৭:৫৫আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৯:৩১

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীনগর উপজেলায় শ্রীনগর বাজার এলাকায় সয়াবিন তেলের খুচরা ও পাইকারি দোকানে যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ শাখার সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, বাজারের তালুকদার স্টোরে অভিযানকালে দেখা যায়, সয়াবিনের পাঁচ লিটারের বোতল থেকে তেল বের করে খোলা হিসেবে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেলের সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রি করছে। শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও আরও পাঁচ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম