ত্রিভুজ প্রেমের কারণে যুবকের কবজি বিচ্ছিন্ন, গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি
০৯ মার্চ ২০২২, ১৫:২৭আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৫:৫৮

ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় রিয়াজ শেখ (২৫) নামে এক যুবকের হাতের কবজি কেটে দেওয়ার ঘটনার মূলহোতাসহ দুই জনকে গ্রেফতরা করা হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৮ ফরিদপুরের কোম্পানি কমান্ডার শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন—উত্তর দৌলতদিয়া শামসুল মাস্টার পাড়ার হাশেম শেখের ছেলে হুমায়ুন শেখ (১৮) এবং তার সহযোগী একই গ্রামের সালেক শেখের ছেলের ফরহাদ শেখ (২৫)।

আরও পড়ুন: দা দিয়ে যুবকের হাত কেটে দেওয়ার অভিযোগ

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ মার্চ রিয়াজ শেখের হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যাচেষ্টা চালান হুমায়ুন ও ফরহাদ। অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার মূলহোতা হুমায়ুনকে কুষ্টিয়া ও ফরহাদকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন জানিয়েছেন, তার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু রিয়াজের কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ওই মেয়ের সঙ্গে রিয়াজেরও প্রেমের সম্পর্ক ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ৬ মার্চ সন্ধ্যায় দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ধারালো দা দিয়ে রিয়াজের হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যার চেষ্টা চালান হুমায়ুন।

র‍্যাব জানায়, হুমায়ুন শেখ বিভিন্ন অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। কয়েক বছর আগে নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় ১৪ দিন কারাভোগ শেষে জামিনে ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে রাজবাড়ী রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

ভুক্তভোগী রিয়াজ শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডল পাড়ার বাবু শেখের ছেলে। বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (৮ মার্চ) রেলওয়ে থানায় মামলা করেন রিয়াজের মা।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান