মেয়র আইভীর ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী তাজুল ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ২২:২২আপডেট : ১০ মার্চ ২০২২, ২২:২২

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জ ব্যবসা, শিল্প, সাহিত্য সব ক্ষেত্রে অত্যন্ত উর্বর ভূমি। আইভীর মধ্যে অনেক মেধা, বুদ্ধি সততা রয়েছে। একটা মানুষ যখন বুঝবে, আমি যদি পাঁচ হাজার টাকা দিলে পাঁচ লাখ টাকার সার্ভিস পাই, তখন তারা দিতে না করবেন না। আমি বিশ্বাস করি, আইভীর নেতৃত্বে নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হবে।’

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নগরভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ দেশটাকে ভালো জায়গায় নিয়ে যেতে না পারার কোনও কারণ নেই, এটা বঙ্গবন্ধু বুঝতেন। এখানে গরম, শীত কোনটাই তীব্র নয় এবং এখানকার মাটি উর্বর। তিনি ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম করেছেন এবং স্বাধীনতা আনলেন। তখন তিনি বলেছিলেন, আমার মাটি আছে মানুষ আছে আমি সোনার বাংলাদেশ করতে পারবো।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পৌরসভার বেতন পৌরসভা দেবে, সরকার দেবে না। তখন পাঁচ মেয়র বিদেশে যেতে চেয়ে ফাইল দিলো। ওই সময় জানতে চাইলাম, কর্মীদের বেতন দেয়া হয়েছে কি-না। জানতে পারলাম, এক পৌরসভায় দেওয়া হয়েছে। তখন শুধু ওই এক মেয়রকেই আমি অনুমতি দিয়েছি। এতে সবার কাছে মেসেজ গেছে। আজ সব পৌরসভা নিজেদের বেতন নিজেরা দেয়।’

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
আইভীকে গ্রেফতার না দেখানোর আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক