পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৫ বস্তা টাকা 

কিশোরগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ১৪:২০আপডেট : ১২ মার্চ ২০২২, ১৪:২০

কিশোরগঞ্জের শনিবার (১২ মার্চ) সকালে পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছে। এবার চার মাস ছয় দিন পর দানবাক্স খোলা হয়েছে। আটটি দানবাক্স খুলে পাওয়া গেছে ১৫ বস্তা টাকা, বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা।

সকাল ১০টায় মসজিদ কমিটি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। বস্তা থেকে টাকা বের করে মসজিদের দু'তলায় ঢেলে গণনার কাজ চলছে। পাগলা মসজিদের নিজস্ব মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী ও রুপালী ব্যাংকের কর্মকর্তারা কঠোর নিরাপত্তার মধ্যে টাকা গুনছেন। 

গত ৬ নভেম্বর সর্বশেষ এই মসজিদের দানবাক্স খোলা হয়েছিল।  তখন দানবাক্স থেকে টাকা মেলে এ যাবৎকালের সর্বোচ্চ তিন কোটি সাত লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা।

দানবাক্সে পাওয়া অলঙ্কার শনিবার সকাল থেকে টাকা গণনা তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলামসহ অন্যান্য কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

তারা জানান টাকা গণণা শেষ হতে বিকাল বা সন্ধ্যা হয়ে যেতে পারে। সাধারণত তিন মাস পরপর বাক্স খোলা হলেও করোনার সময় একটু সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে। এবার চার মাস ২৬ দিন পর বাক্স খোলা হচ্ছে।

প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদটির দানবাক্সে নগদ টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার, গবাদি পশু ইত্যাদি দান করে থাকেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের