কওমি মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র হচ্ছে: চরমোনাই পীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৬, ২০:০০আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ০০:১২

বক্তব্য রাখছেন মুফতি ফয়জুল করীম

বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনও ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না জানিয়ে চরমোনাই এর পীরে কামেল ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘আমরা ইসলামী আইন বাস্তবায়নের জন্য যে কোনও ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি আছি। এজন্য যদি শহীদ হতে হয় তাহলে প্রথম শহীদ যেন আমি হই।’

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা কমিটির সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শুনতে পাই প্রধানমন্ত্রী তসবিহ জপেন, কোরআন শরীফ পড়েন, নামাজ পড়েন। তাহলে আপনাকে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আলেম ওলামারা কেন ভয় পাবেন? এখন নতুন করে কওমি মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র হচ্ছে। শব্দ দূষণের নামে মাইকে আজান বন্ধ, যানজটের নামে মাহফিল বন্ধের পায়তারা চলছে। এ ধরনের কিছু করা হলে ‘ষড়যন্ত্রকারীদের’ বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না।

তিনি আরও বলেন,দেশে দুটি দল আছে। একটি তাকিয়ে থাকে আমেরিকার দিকে, অপরটি দিল্লীর দিকে। তাহলে আমাদের স্বাধীনতা কোথায় রইলো?

জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম আল আমিন। আলোচনা সভা শেষে ওমর ফারুককে সভাপতি ও এমদাদুল হককে সেক্রেটারি করে জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম