কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ২১:০৭আপডেট : ১৯ মার্চ ২০২২, ২২:২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় শবে বরাতের রাতে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শনিবার (১৯ মার্চ) বিকালে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

গ্রেফতার যুবকরা হলো, ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকার পারভেজের ছেলে তুহিন (২০), একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে রুবেল (২১) ও ইউসুফ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩২)।

মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এস আই রাশেদ বলেন, ‘শবে বরাতের রাত ১২টার দিকে ভুক্তভোগী কিশোরী অজু করার জন্য বাসার বাইরে যায়। এ সময় অভিযুক্তরা তাকে ধরে মুখে ওড়না গুঁজে দেয়। পরে তাকে পাশের একটি রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে কিশোরী মুখ থেকে ওড়না সরে যেতেই চিৎকার দেয়। এ সময় অভিযুক্তরা পালিয়ে যায়।’

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘ধর্ষণচেষ্টার ঘটনায় শনিবার মামলা দায়ের করা হয়েছে। তবে আমরা রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম