পুলিশের ধাওয়ায় ইতালি প্রবাসীর মৃত্যুর অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ২২:০৮আপডেট : ২২ মার্চ ২০২২, ২২:২৯

শরীয়তপুরের নড়িয়ায় পুলিশের ধাওয়ায় ইতালি প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর নাম চাঁন মিয়া হাওলাদার (৪০)। তিনি উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত ফয়জুল হক হাওলাদারের ছেলে।

অভিযোগ রয়েছে, ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত ফয়জুল হক হাওলাদারের ছেলে চাঁন মিয়া হাওলাদার ২০১২ সালে ইতালিতে পাড়ি জমান। দুই মাস আগে দেশে আসেন। গত ১৮ মার্চ নড়িয়া বাজারে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে শত্রুতার জেরে নড়িয়ার নলতা ও চাকধ গ্রামের তুহিন পেদা ও রুবেল পেদাসহ অজ্ঞাত ২০-২৫ জন হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করেন তাকে। এ সময় তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। পরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

আরও অভিযোগ আছে, সোমবার (২১ মার্চ) ঘড়িসার গরুর হাট মসজিদের সামনে তুহিন ও রুবেলসহ অজ্ঞাত কয়েকজন আবার চাঁন মিয়াকে মারধর করেন। এরপর তারা নড়িয়া থানায় চাঁন মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগও করেন। অভিযোগকারীদের সঙ্গে নিয়ে এসআই ইকবাল ও কনস্টেবল মিজান আজ (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চাঁন মিয়া হাওলাদারের বাড়িতে যান। তখন তিনি বাড়ির ব্যালকনিতে বসা ছিলেন। পুলিশ দেখে ভয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকেন তিনি। তখন মামলার বাদীসহ দুই পুলিশ তাকে ধরার জন্য ধাওয়া দেন। কিছুক্ষণ পরে স্বজনরা জানতে পারেন এক কিলোমিটার দূরে বিলে পড়ে আছেন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চাঁন মিয়ার বোন রোকসানা আক্তার দাবি করেন, ‘পুলিশ এসে আমার ভাইয়ের বুকে ঘুসি মারতে থাকে। তখন ভাই দৌড় দিলে পুলিশ ধাওয়া করে। এতে আমার ভাইয়ের মৃত্যু হয়। পুলিশ ও রুবেল, তুহিনরা আমার ভাইকে মেরে ফেললো। আমরা ভাইয়ের খুনিদের বিচার চাই।’

স্ত্রী পায়েল বেগম বলেন, ‘আমার স্বামীকে হত্যা করেছে রুবেল পেদা ও তুহিন পেদা। আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।’

নড়িয়া থানার ওসি অবনী শংকর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তুহিন অথবা রুবেলের স্ত্রী চাঁন মিয়ার নামে একটি জিডি করেন। এর পরিপ্রেক্ষিতে আজ তদন্তের জন্য বিবাদীর বাড়িতে পুলিশ পাঠাই। পরে ঘটনা কী হয়েছে, তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, ‘নড়িয়ায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে জেনেছি। ময়নাতদন্ত রিপোর্ট এলে সঠিক তথ্য জানা যাবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের