শহীদ মিনারে জুতা পায়ে শিক্ষকরা

শরীয়তপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৪:১৫আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৪:১৫

শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির ওপর জুতা ও স্যান্ডেল পায়ে দাঁড়িয়ে আন্দোলন করার অভিযোগ উঠেছে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের বিরুদ্ধে। বেসরকারি মাধ্যমিক শিক্ষক জাতীয় করণের দাবি আদায়ে তারা এ আন্দোলন করছেন। বুধবার (২৩ মার্চ) সকাল ১০টায় আন্দোলনে অংশ নেন শিক্ষকরা। তবে এ সময় শিক্ষকদের জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে ওঠার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।  

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আন্দোলনরত কয়েকজন শিক্ষক দাঁড়িয়ে খোশগল্প ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছেন। এ সময় শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের পায়ে জুতা ছিল।

শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি আনোয়ার কামাল বলেন, যারা শহীদ বেদিতে জুতা পায়ে উঠছে, তারা কাজটি ঠিক করেননি। এটা খুবই দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এমারাত হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, যাদের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের যদি সম্মান দিতে না পারি তাহলে জাতি আমাদের থেকে কি শিখবে। আমি খবর নিচ্ছি, শহীদ মিনারে যারা জুতা পায়ে উঠেছে তারা অন্যায় করেছেন।

/টিটি/
সম্পর্কিত
৬৭২০৮ জন শিক্ষক নিয়োগে ৭ম বিশেষ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ 
স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি