উল্টানো পাওয়ার টিলারের নিচে ২ জনের মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ১৩:৫২আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৩:৫৬

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় উল্টানো পাওয়ার টিলারের নিচে দুজনের মরদেহ পাওয়া গেছে। শুক্রবার রাতের কোনও এক সময় তারা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রামের পাশে জমি চাষ করতে গিয়ে নিহত হন তারা। শনিবার হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আজিমনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মোন্নাফ বলেন, ‘দুজনের মরদেহ পাওয়ার টিলারের নিচে চাপা পড়া অবস্থায় পাওয়া যায়। নিহতরা হলেন– এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে রুস্তম (২১) এবং ফরিদপুর জেলার চরভদ্রাশন উপজেলার সালেহপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশাফুল (২০)।’

হরিরামপুর থানার ওসি বলেন, ‘থানার ওসি(তদন্ত) তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন। তিনি সেখান থেকে ফেরার পর প্রকৃত তথ্য জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের