স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো স্ত্রীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ২১:৪২আপডেট : ২৭ মার্চ ২০২২, ২১:৫৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে প্রাণ গেলো স্ত্রীর। রবিবার (২৬ মার্চ) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদীখানের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জিয়াসমিন আক্তার জেসির (২১)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাতপাড়া গ্রামের মোহাম্মদ হাসান আল গালিবের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে স্বামী গালিব তার স্ত্রী জেসিকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। সিরাজদিখানের নিমতলা নামক এলাকায় চলন্ত অবস্থায় ওড়না মোটরসাইকেলের পেছনের চাকায় আটকে গেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন স্ত্রী। আহত স্ত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ