আগুনে পুড়ে ছাই ৮ কোটি টাকার পাট

রাজবাড়ী প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ১১:৩৫আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১:৩৫

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে চারটি গোডাউনে আগুন লেগে প্রায় আট কোটি টাকার পাট পুড়ে গেছে। বুধবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ফরিদপুর ও রাজবাড়ীর পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মামুনুর রহমান বলেন, চারটি গোডাউনে সকাল ৭টার দিকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে মিলের শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আসেন। পরে রাজবাড়ী, কালুখালি, পাংশা ও ফরিদপুরসহ মোট পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

ভুক্তভোগী ও পাট ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, সকাল ৮টার দিকে খবর পান, তার পাটের গোডাউনে আগুন লেগেছে। তিনি এসে দেখেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এই আগুনে গোডাউনে রাখা তার ১৭ লাখ টাকার পাট পুড়ে গেছে। 

তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

তিনি আরও জানান, এখানে সিদ্দিক সরদার,  সোহেল, দুলাল ও মনোজিৎ কুন্ডুসহ মোট চার মালিকের গোডাউনে আনুমানিক ৭-৮ কোটি টাকার পাট ছিল। এগুলো সব পুড়ে গেছে। 

ফরিদপুর অঞ্চলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে রাজবাড়ী, কালুখালি, পাংশা ও ফরিদপুরসহ মোট পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও পাটের বেলের মধ্যে আগুন আছে। বেল ভাঙা না পর্যন্ত আগুন নেভানোর কাজ চলবে। আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম