উজানের পানিতে ডুবছে কিশোরগঞ্জের হাওরের ফসল

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
০৩ এপ্রিল ২০২২, ১৩:২৭আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৩:২৯

উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওর এলাকার আধা-পাকা ও কাঁচা বোরো ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধ। হাওড় উপজেলা ইটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মসজিদ-মাদ্রাসা থেকে মাইকিং করে কৃষকদের মাটি ভরাট করে বাঁধ রক্ষায় ডাকা হচ্ছে। এ অবস্থায় কোদাল এবং বাঁধ বাঁচাতে টিন-কাঠ ছুটছেন কৃষকরা। 

জানা গেছে, শনিবার দুপুর থেকে এ পর্যন্ত উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনার ধনপুর, মৃগা ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার চরাঞ্চলের বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। ইটনা সদরের এরশাদ নগর, বড় বাজার, চিড়া গাঙ, বলদা ফেরিঘাট, কুলিভিটা এলাকার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার উঠতি আধা-পাকা ও কাঁচা ধানের জমি পানির নিচে তলিয়েছে। 

পানির চাপে হুমকির মুখে রয়েছে জয়সিদ্ধির বাঁধ ও জিউল বাঁধ। স্থানীয় কৃষকদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বাঁধ রক্ষায় কাজ করছেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদফতর ডুবে যাওয়া ধানের জমি ও এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছে।  

 ইটনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহাগ মিয়া বলেন, ইতোমধ্যে শত শত হেক্টর বোরো ফসলের জমি পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া হালালের বাঁধ নামে ফসল রক্ষা বাঁধসহ জুর বিলের বাঁধ ও জিউলের বাঁধেও পাহাড়ি ঢলের প্রবল স্রোত আঘাত করছে। তিনি দাবি করেন, হালালের বাঁধে উপচে পানি প্রবেশ করতে পারলে এ উপজেলার সর্বনাশ হয়ে যাবে। নতুন করে মাটি ভরাট করে হালালের বাঁধসহ অন্যান্য বাঁধ রক্ষায় মসজিদ, মাদ্রাসা ও মক্তব থেকে মাইকিং করে বোরো চাষিদের এক হতে আহ্বান জানানো হচ্ছে। 

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, হঠাৎ করে পাহাড়ি ঢলে জমি তলিয়ে গেছে। আমরা ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের জন্য সম্মিলিতভাবে কাজ করছি। 

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সময়মতো বাধঁ নির্মাণ প্রকল্পগুলো শেষ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে। তারপরও সার্বক্ষণিক তদারকি চলছে। কোথাও ঝুঁকি দেখা দিলে লোকবলসহ আমরা প্রস্তুত আছি।

 এদিকে কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম বলেন, পাহাড়ি ঢল ও অকাল বন্যায় ইটনা হাওর উপজেলার বিস্তীর্ণ এলাকার উঠতি বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। তবে, এখন পর্যন্ত কী পরিমাণ ফসলি জমি তলিয়ে গেছে তা নিরুপণ করা সম্ভব হয়নি। যে সব ধান আশিভাগ পেকে গেছে সে সব ফসল দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের অনুরোধ করছি। যদি কয়েকদিন বৃষ্টিহীন আবহাওয়া অব্যাহত থাকে তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হবে না বলে আশাবাদ জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
সুনামগঞ্জে বৃষ্টিতে হাওরে ফের বাড়ছে পানি, বাকি ধান নিয়ে উদ্বেগ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী