হাত-মুখ বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২২, ১৭:০১আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৯:৩৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাত-মুখ বেঁধে এক নারীকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৮ মার্চ উপজেলার নাসিরাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে। রবিবার (৩ এপ্রিল) পাঁচ জনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী চার বছর আগে মারা গেছেন। এরপর থেকে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি। গত ২৮ মার্চ বিকালে শ্বশুরবাড়ি গ্রামের লুৎফর রহমানের কাছে পাওনা টাকার জন্য যান। সেখানে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে টাকা-পয়সা ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। পরিচিত আসাদুল ও আলামিনকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে রওনা দেন ওই নারী। তারা একটি বাগানের কাছে পৌঁছালে ৪-৫ জন যুবক পথ গতিরোধ করে।  

এ সময় স্থানীয় রুবেল, শাহীন, সজিব, রাকিব ও হাসিবুল ধারালো চাকুর ভয় দেখিয়ে আসাদুল ও আলামিনকে মারধর করে এবং ওই নারীর হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। সকালে সেখান থেকে বাবার বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানান।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাহসিন জানান, ভুক্তভোগীকে ভাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে। আজ তার স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি নেওয়ার জন্য ফরিদপুরের আদালতে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী