হাসপাতালে রোগীর স্বজনকে কুপিয়ে জখম, সাবেক ছাত্রলীগ নেতা জেল হাজতে

ফরিদপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ০৯:২৬আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০:৩১

ফরিদপুর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনকে কুপিয়ে জখমের মামলায় আসামি সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ নয়নকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ এপ্রিল) জেলার এক নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুর রহমান দেবাশীষকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

দেবাশীষ (৩২) ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার বাসিন্দা। তার বাড়ি সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামে। তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

ফরিদপুরের আলোচিত সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলার আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেন ফাইনের আনুসারী ছিলেন দেবাশীষ। দেবাশীষের বিরুদ্ধে সালথা ও ফরিদপুর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

জানা যায়, ফরিদপুর শহরের হরিসভা এলাকার বাসিন্দা ফাহিম আহমেদের স্ত্রী হীরা বেগম ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি বুধবার রাতে কর্তব্যরত নার্স ইলা শিকদারের সঙ্গে ফাহিম আহমেদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে নার্স ইলা শিকদার দেবাশীষ নয়নকে খবর দিয়ে ডেকে আনেন। দেবাশীষ এসে ফাহিম আহমেদের বুকে ছুরিকাঘাত করেন। পরে ইলা ও দেবাশীষ পালিয়ে যান।

ফাহিম আহমেদকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কুপিয়ে জখমের ঘটনায় ফাহিম আহমেদ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নার্স ইলা শিকদার ও দেবাশীষ নয়নকে আসামি করে মামলা দায়ের করেন। পরে নার্স ইলা শিকদার ও দেবাশীষ নয়ন উচ্চ আদালত থেকে ২১ দিনের আগাম জামিন নেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ২১ দিনের আগাম জামিন শেষ হওয়ার পর সোমবার ইলা ও দেবাশীষ ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত দেবাশীষের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তবে আদালত নার্স ইলার জামিনের আবেদন মঞ্জুর করেন।

সুমন রঞ্জন সরকার আরও বলেন, দেবাশীষকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্রুত পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী