মুঠোফোনে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১৪:৩৯আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৪:৩৯

মাদারীপুরের শিবচর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কাঁচির আঘাতে হত্যার অভিযোগে রাজ্জাক তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৭টায় তাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজ্জাক তালুকদার ব্যাটারিচালিত ইজিবাইক চালানো শেষে বাড়িতে আসেন। এ সময় তার স্ত্রী আয়শা বেগম (৩০) ঘরের মধ্যে মোবাইল ফোনে একজনের সঙ্গে কথা বলছিলেন। কার সঙ্গে কথা বলছেন জানতে চান রাজ্জাক। এ নিয়ে দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে আয়শার হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেন। ফোনটি নেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কাঁচি দিয়ে তার বুকের নিচে, বাম পাশে, ডান চোখের নিচে, নাকের পাশে আঘাত করেন রাজ্জাক। এ সময় আয়শার চিৎকারে বাড়ির অন্যরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় রাজ্জাকের ইজিবাইকে তুলে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান রাজ্জাক। মঙ্গলবার সকালে তাকে আটক করে শিবচর থানা পুলিশ। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতর্ব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‌আমি রাত ৯টার দিকে ডিউটিতে আসি।আয়শাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে দুটি ছুরি জাতীয় অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, মূলত পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে। রাজ্জাককে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কেচি উদ্ধার করেছি। আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক বলেছেন,  স্ত্রীকে বিভিন্ন কারণে সন্দেহ করতেন। বিষয়টি এখনও যাচাই করা হয়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম