মেয়েকে জুস কিনে দিয়ে বাসায় ফিরে বাবার ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ২০:০৭আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২০:০৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মেয়েকে দোকান থেকে জুস কিনে দিয়ে বাসায় ফিরে স্ত্রীর ওড়না গলায় পেচিয়ে আবু বক্কর সিদ্দিক (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৬ মার্চ) কুতুবআইল ইরান টেক্সটাইলের পেছনে ইউসুফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক ফতুল্লা থানার কুতুবআইল ইরান টেক্সটাইল মিলের পেছনের ইউসুফ মিয়ার ভাড়াটিয়া মাজেদ আলাদার ছেলে। সে কাঠেরপুল এলাকার হ্যালো ভিশন ইন্টারনেট প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে চাকরি করতেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই রাশেদ জানান, আবু বক্কর সিদ্দিক বিবাহিত, তার আয়েশা নামের দুই বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

তিনি আরও বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে বাসার পাশের দোকানে গিয়ে জুস কিনে দেন আবু বক্কর। পরে বাসায় ফিরে নিজ কক্ষে প্রবেশ করেন। ১১টার দিকে নিহতের স্ত্রী দেখতে পান ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় তার দেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে আত্মহত্যার সঠিক কোনো কারণ তিনি জানাতে পারেননি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম