বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ০৮:৫০আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০৮:৫৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সন্ত্রাসীদের হামলায় সোলেমান শরীফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজারে এই ঘটনা ঘটে। 

সোলেমান শরীফ তুজারপুর ইউনিয়নের জানদী গ্রামের গোপাল শরীফের ছেলে। আহতরা হলেন—একই গ্রামের কালাম মাতুব্বরের ছেলে কামরুল মাতুব্বর (৪০) এবং মনিরুদ্দীন মাতুব্বরের ছেলে আমিনুল মাতুব্বর (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি জানদীর দিকে রওনা দেন সোলেমান, কামরুল ও আমিনুল। বাজার পার হতেই একদল সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তিন জনকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এ সময় ঘটনাস্থলেই মারা যান সোলেমান। গুরুতর আহত দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সোলেমানের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে