মাথায় কাফনের কাপড় বেঁধে মহাসড়কে চিনিকল শ্রমিকরা

ফরিদপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ২১:১০আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২১:১০

বকেয়া পাওনার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা। রবিবার (১০ এপ্রিল) ঢাকা-খুলনা সহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় কর্মসূচি পালন করেন তারা।

ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রমিক নেতা জহুরুল হক, আবুল বাশার বাদশা, সিদ্দিকী আলী খান প্রমুখ।

বক্তারা বলেন, ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ’ শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটি, সরকারঘোষিত জাতীয় মজুরি কমিশন ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। ৬-৭ বছর অবসর গ্রহণ করলেও বকেয়া পাওনা পাচ্ছি না। এতে ৩শ’ পরিবার মানবেতর জীবনযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্তদের ৩শ’ পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
 
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে টিঅ্যান্ডটি মোড়ে এসে শেষ হয়।

এ বিষয়ে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবিরউদ্দিন মোল্যা বলেন, চিনিকলের ৩২১ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা অবসরে গেছেন। তাদের মধ্যে ২১ জনকে তাদের পাওনাদি পরিশোধ করা হয়েছে। এছাড়া প্রায়ই দুই-একজন করে অবসরে যাচ্ছেন।

তিনি আরও বলেন, চিনিকলে লোকসানের কারণে তাদের পাওনাদি দিতে সমস্যা হচ্ছে। ইতোমধ্যে সদরদফতর থেকে এক কোটি ২৫ লাখ টাকা এনে অবসরপ্রাপ্তদের দেওয়া হয়েছে। এ বিষয়ে করপোরেশনের চেয়ারম্যান অবগত রয়েছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের