ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ

খন্দকার মোশাররফ ও তার স্ত্রীর নামে ভবনের নামকরণ বাতিল

ফরিদপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ২২:০০আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২২:০০

সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী আফসানা মোশাররফের নামে করা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের নতুন একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসের নামকরণ বাতিল করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) দুপুরে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক ভবন দুটির নামকরণ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী খন্দকার মোশাররফ হোসেন ছাত্রাবাস এবং আফসানা মোশাররফ ছাত্রীনিবাসের নামকরণ করার সিদ্ধান্ত হয়েছিল। ফরিদপুর শহরের সুধীসমাজ, সাংবাদিক ও রাজনীতিবিদদের মতামত এবং সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দের লিখিত আবেদনের প্রেক্ষিতে, আজ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ওই প্রস্তাব বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নতুন নামকরণ না হওয়া পর্যন্ত ভবন দুটি নবনির্মিত ছাত্রাবাস ও ছাত্রীনিবাস হিসেবে পরিচিত হবে। পরবর্তী সময়ে সর্বমহলের মতামতের আলোকে অ্যাকাডেমিক কাউন্সিল ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নতুন নামকরণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের