স্কুলছাত্রীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ২ বন্ধু কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ২২:০৪ আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২২:০৪

মানিকগঞ্জের শিবালয়ে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। সে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে শিবালয় ও ঘিওর উপজেলায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।’

গ্রেফতারকৃতরা হলো- শিবালয়ের শিবরামপুর এলাকার তুহিনুজ্জামান তপুর ছেলে সামিউল ইসলাম সামি (২২) ও ঘিওরের শ্রীবাড়ী এলাকার পল্লব সরকারের ছেলে তাপস সরকার (১৯)। তারা একে-অপরের বন্ধু।

থানা পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৩ মার্চ বিকালে উপজেলার শিবরামপুর গ্রামের পরিত্যক্ত ঘরে ছাত্রীকে ধর্ষণ করে সামি। একই দিন রাতে ঘিওরের শ্রীবাড়ী এলাকার সাহেববাড়ি প্রজেক্টে নিয়ে আবারও ছাত্রীকে ধর্ষণ করে সামি ও তার বন্ধু তাপস। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়।

ভোররাতে ছাত্রীর মোবাইল ও টাকা কেড়ে নিয়ে টেপড়া বাসস্ট্যান্ডে ফেলে যায়। এসব ঘটনার কথা প্রকাশ করলে ভিডিও ও ছবি ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। 

কয়েকদিন পর ভিডিও এবং ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার কথা বলে ছাত্রীর পরিবারের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় রবিবার ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনায় রবিবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে সামি ও তাপস সরকারের নামে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে ধর্ষণের ভিডিও এবং মোবাইল উদ্ধার করা হয়। ধর্ষণের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে আসামিরা। সোমবার দুপুরে তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

/এএম/
সম্পর্কিত
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
জঙ্গলে কান্নার শব্দ শুনেই দৌড়ে যান এসআই, ধর্ষণ থেকে রক্ষা করলেন নারীকে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি