নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

নরসিংদী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২২, ২২:৫২ আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২২:৫২

নরসিংদীর শিবপুরে মঙ্গলবার রাতে নাঈম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার জেলার মনোহরদী থেকে একটি চাপাতি ও একটি ছোরাসহ তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহব আলী পাঠান এসব তথ্য জানান।

গ্রেফতার দুজনের নাম ফাহাদ (২১) ও আজীম (২২)।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবপুর কলেজ গেট মোড়ে এ হত্যার ঘটনা ঘটে। ওই সময় টুটুল নাম আরও একজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত নাঈমের সঙ্গে ধানুয়া গ্রামের আলী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ইতোপূর্বে এই দুই গ্রুপের মাঝে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

/এমএএ/
সম্পর্কিত
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
সাড়ে ৪ বছরের শিশুকে হত্যা: মায়ের তিন দিনের রিমান্ড
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম