রাঙ্গুনিয়ায় মারমা যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুন ২০২৫, ২০:০৫আপডেট : ২০ জুন ২০২৫, ২৩:০৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে শিবুউ মারমা (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দারকুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিবুউ মারমা সরফভাটা বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।

জানা গেছে, তিনি বৃহস্পতিবার স্ত্রীসহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় শ্বশুরবাড়ি যান। স্ত্রীকে বাপের বাড়ি রেখে শুক্রবার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে সরফভাটা খাইন্দারকুল এলাকায় এলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহত যুবকের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক কারা এই ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের