চোরকে চিনে ফেলায় অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ০৮:৪৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৯:০১

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আনোয়ার হোসেন আনু (৫০) নামে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) ময়মনসিংহের ভালুক ও ধোবাউড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) শ্রীপুর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন।

গ্রেফতারকৃতরা হলো—শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের রুহুল আমিন (২৪), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নায়ায়নদাহ গ্রামের আব্দুর রহিম (৩৪) এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চন্দ্রকোণা গ্রামের শরিফ আহমেদ (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালককে হত্যা

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু জাফর মোল্লা জানান, মোবাইল নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে সোমবার দিনব্যাপী ভালুকা ও ধোবাউড়া উপজেলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। 

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গত রবিবার রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশা চুরির ঘটনা স্বীকার করেছে। এ সময় শব্দ পেয়ে মালিক ও চালক আনোয়ার হোসেনের ঘুম ভেঙে যায়। তিনি রুহুল আমিনকে চিনে ফেলেন। পরে রুহুল ও সঙ্গে থাকা দুই জনের সহায়তায় আনোয়ারের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামে থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম