মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

মানিকগঞ্জ  প্রতিনিধি 
১৪ এপ্রিল ২০২২, ১১:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১১:৪৯

 

 

মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকার ছয় তলা একটি ভবনের ফ্ল্যাট থেকে সানজিদা আক্তার রুপা (২৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) রাতে লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নারীর স্বামী ওষুধ ব্যবসায়ী সহিদুর রহমান (৩৬) পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি সানজিদাকে হত্যা করে স্বামী পালিয়েছেন। সিআইডি, পিবিআই, র‌্যাব ও ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

স্বজনরা অভিযোগ করেন, বিয়ের পর থেকে সানজিদাকে যৌতুকের জন্য মারধর করতো তার স্বামী। তাদের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। নিহত নারী টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মাহমুদনগন গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে। স্বামী সহিদুর রহমানের বাড়ি একই উপজেলার বনগ্রাম এলাকায়। তিনি জহিরুল ইসলামের ছেলে।

সানজিদার বড় ভাই মনিরুল ইসলাম সুমন বলেন, ‘আমার বোনের মৃত্যুর খবর বোন জামাইয়ের ভাই নাসির উদ্দিন মোবাইলফোনে জানান। বোনকে হত্যার পর গলায় কাপড় পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে তার স্বামী পালিয়েছে।’

তিনি আরও জানান, সানজিদা ও সহিদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকে তার বোনকে শারীরিকভাবে নির্যাতন করতো সহিদ। পারিবারিক ও গ্রাম্য সালিশে একাধিকবার এ বিষয়ে আলোচনা হয়। 

সানজিদার প্রতিবেশী খাদিজা বেগম বলেন, নিহতের স্বামী ঘটনার পর থেকে লাশ নামিয়ে দৌড়ে পালিয়ে যান। তাদের একমাত্র শিশু সন্তান লাবিব তখন বাসায় একা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ঘটনার পরপরই নিহতের স্বামী সহিদ পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী