ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ২২:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২২:৪৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইটখোলায় অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের টিমের ওপরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় একটি গাড়ি ভাঙচুর করা হয়। রবিবার (১৭ এপ্রিল) বিকালে ফতুল্লার চর রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কয়েকজন পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মত জেসমিন নাহার ও নুসরাত আরা খানমের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় জাকির হোসেনের মালিকানাধীন বক্তাবলী ব্রিক ফিল্ড অ্যান্ড মা ট্রেডার্স নামে ইটখোলায় আসেন। এ সময় আদালত জাকির হোসেনকে ডেকে ইটখোলা পরিচালনার বৈধ কাগজপত্র দেখতে চান। জাকির কাগজপত্র দেখাতে সময় চাইলে ভেকু দিয়ে ইটভাটা ভাঙা শুরু হয়। এতে জাকির বাধা দিলে তাকে ম্যাজিস্ট্রেটরা ধমক দেন। এ সময় ইটখোলার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটসহ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে কর্মকর্তাদের একটি গাড়ির কাচ ইটের আঘাতে ভেঙে যায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মত জেসমিন নাহার বলেন, ‘একটি গাড়ি ভাঙচুর হয়েছে। ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানাবো।’

এ বিষয়ে জাকির হোসেন বলেন, ‘আমার কাছে বৈধ কাগজপত্র আছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালত এসে কোনও কাগজপত্র দেখানোর সময় দেয়নি। এতে আমার মনে হয়েছে, কোনও একটি পক্ষ শত্রুতা করে ভ্রাম্যমাণ আদালতকে ভুল তথ্য দিয়েছে এবং আমার ইটখোলা ভাঙচুর করিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করিয়েছে।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘ইট খোলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হামলা হয়েছে। এতে দুজন আহত ও গাড়ি ভাঙচুর হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম