ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় ট্রাক চলাচল বন্ধ থাকবে ৭ দিন

রাজবাড়ী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ১৯:২৬আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৯:২৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাড়িফেরা মানুষের ভোগান্তি কমাতে ঈদের আগের ও পরের তিনদিনসহ মোট সাত দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসক। তবে শুধু কাঁচামাল বোঝাই ট্রাক পার হতে পারবে। এ সময় দৌলতদিয়া ঘাটে নিরাপত্তায় প্রতিবারের মতো এবারও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২২ উপলক্ষে সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় ২১টি ফেরি ও ৩৩টি লঞ্চ চলাচল করবে। এ সময় ১২টি রো-রো (বড় ফেরি) ফেরি, ৬টি ইউটিলিটি, ২টি টানা (ডাম্প) ফেরিসহ একটি ছোট ফেরি চলাচল করবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলে মোট ১৯টি ফেরি চলাচল করছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে ঈদে ২১টি ফেরি চলাচল করলে যাত্রীরা নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।

সভায় বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ‘বর্তমানে এই নৌপথে ১৯টি ফেরি চলাচল করছে। ঈদ উপলক্ষে এক সপ্তাহের মধ্যে বহরে আরও দুটি ফেরি যুক্ত হবে। মোট ২১টি ফেরি নিয়মিতভাবে চলাচল করলে ভোগান্তি ছাড়াই সবাই নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে বলে মনে করছি।’

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক সময়েই হাজার হাজার যানবাহন, লাখ লাখ মানুষ নদী পারাপার হন। কিন্তু ঈদ আসলে তা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। যেহেতু শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ভারি যানবাহন পারাপার বন্ধ, সেজন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহনের চাপ পড়তে পারে।’ তবে বাড়তি চাপ সামাল দিতে সব প্রস্তুতি থাকবে বলে আশা করেন তিনি।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, ‘দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটি’এ, সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সমন্বয় করে কাজ করলে আশা করি ঘাটে কোনও বিশৃঙ্খলা ঘটবে না।’

 

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম